Skip to content

“যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”

আবূ মাস‘ঊদ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যখন ব্যক্তি তার পরিবারের জন্য সাওয়াবের উদ্দেশ্যে খরচ করে, তবে তা তার জন্যে সদাকা।”

«إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যখন কোন ব্যক্তি তার পরিবারের জন্য প্রয়োজনীয় খরচ করে, যেমন: তার স্ত্রী, সন্তান, পিতামাতা ও অন্যান্য আত্মীয়, আর এর দ্বারা সে মহান আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে সাওয়াবের আশা করে, তবে তা তার জন্যে সদাকা হিসেবে গণ্য হবে।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

পরিবারের জন্য ব্যয় করলে এর দ্বারা পুরষ্কার ও সাওয়াব অর্জিত হয়।

মুমিন যেন তার আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর নিকট যে সাওয়াব ও বিনিময় রয়েছে তা তালাশ করে।

প্রত্যেক আমলের ক্ষেত্রে সঠিক নিয়াত উপস্থিত রাখা উচিত। অনুরূপ পরিবারের জন্য ব্যয় করার ক্ষেত্রেও ।

সম্পাদক

সহীহ বুখারী (1/ 20) (55).

সহীহ মুসলিম (2/ 695) (1002).

আরও ... (8)

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (5/ 334).

شرح رياض الصالحين.

لابن عثيمين (3/ 157).

نزهة المتقين بشرح رياض الصالحين.

لمصطفى الخن وغيره (1/ 293).

بهجة الناظرين شرح رياض الصالحين.

سليم الهلالي (1/ 375).