কাছে গিয়ে বললাম: আপনি হলেন আমাদের মনিব। তখন তিনি বললেন: “মনিব হলেন আল্লাহ তা‘আলা।” আমরা বললাম: আপনি হলেন আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ও মহান ব্যক্তি। তখন তিনি বললেন: “তোমরা এ কথা বলতে পারো বা এর কিছুটা। শয়তান যেন তোমাদের উপর সওয়ার না হতে পারে।’’
আব্দুল্লাহ ইবন শিখখির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
انْطَلَقْتُ في وَفدِ بَنِي عَامِرٍ إِلى رَسُولِ الله صلى الله عليه وسلم، فَقُلنا: أَنتَ سيّدُنَا، فقال: «السَّيدُ اللهُ»، قُلنا: وَأَفْضَلُنا فَضْلاً، وأعظَمُنا طَوْلاً، فقال: «قُولُوا بِقَولِكُم، أَو بَعضِ قولِكُم، وَلَا يَسْتَجْرِيَنَّكُم الشَّيطَانُ». একদা আমি বনু আমিরের প্রতিনিধি দলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গিয়ে বললাম: আপনি হলেন আমাদের মনিব। তখন তিনি বললেন: “মনিব হলেন আল্লাহ তা‘আলা।” আমরা বললাম: আপনি হলেন আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ও মহান ব্যক্তি। তখন তিনি বললেন: “তোমরা এ কথা বলতে পারো বা এর কিছুটা। শয়তান যেন তোমাদের উপর সওয়ার না হতে পারে।’’
انْطَلَقْتُ في وَفدِ بَنِي عَامِرٍ إِلى رَسُولِ الله صلى الله عليه وسلم، فَقُلنا: أَنتَ سيّدُنَا، فقال: «السَّيدُ اللهُ»، قُلنا: وَأَفْضَلُنا فَضْلاً، وأعظَمُنا طَوْلاً، فقال: «قُولُوا بِقَولِكُم، أَو بَعضِ قولِكُم، وَلَا يَسْتَجْرِيَنَّكُم الشَّيطَانُ».
একদল লোক নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এলো। তাঁর কাছে এসে তারা –তাঁর প্রশংসা সূচক- কিছু কথা বলল, যা তিনি অপছন্দ করলেন। তারা বলল: আপনি হলেন আমাদের মনিব। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “মনিব হলেন একমাত্র আল্লাহ।” সৃষ্টির উপর তাঁর সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং তারা তাঁর বান্দা। তারা আরো বলল: আপনি হলেন আমাদের মধ্যকার শ্রেষ্ঠ ও মহান ব্যক্তি এবং মর্যাদা, সম্মান ও যোগ্যতায় সর্বোচ্চ। আপনি "আমাদের মধ্যে মর্যাদায় সর্বশ্রেষ্ঠ" এবং সর্বাপেক্ষা উদার, আপনি সুউচ্চ মর্যাদা এবং সম্মানের অধিকারী। অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন, তারা যেন সাধারণত প্রশংসায় যা বলে তা-ই বলে এবং শব্দচয়নে যেন কৃত্রিমতার আশ্রয় না নেয়। শয়তান যেন তাদেরকে টেনে অতিরঞ্জন ও বাড়া বাড়ি তে না নিয়ে যায়, যা তাদেরকে নিষিদ্ধ শিরক এবং এর মাধ্যমসমূহের মধ্যে ফেলবে।
...:
সাহাবীদের হৃদয়ে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর মহান মর্যাদা এবং তাঁর প্রতি তাদের গভীর শ্রদ্ধা।
শব্দ ব্যবহারে আজগবি শব্দচয়ন হতে নিষেধ এবং কথায় মধ্যপন্থা অবলম্বন করার নির্দেশ।
তাওহীদ সংরক্ষণ করা এমন কথা ও কাজ থেকে যা তাকে নষ্ট করে ।
প্রশংসায় বাড়াবাড়ি থেকে নিষেধ করা, কারণ এটি শয়তানের অন্যতম প্রবেশদ্বার।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ ও সাইয়্যেদ তবে হাদিসে যা উল্লেখ করা হয়েছে তা বিনয় প্রকাশার্থে এবং এ আশঙ্কায় যে, তারা তাঁর ব্যাপারে বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে।
সুনানে আবু দাঊদ (7/ 184) (4806).
মুসনাদে আহমাদ (26/ 234) (16307).
আরও ... (6)
الملخص في شرح كتاب التوحيد.
لصالح الفوزان (ص424).
الجديد في شرح كتاب التوحيد.
لمحمد القرعاوي (ص472).
مشكاة المصابيح.
للألباني مشكاة المصابيح (3/ 1373).