Skip to content
475 Hadiths

Encyclopedia of Prophetic Hadiths

ফলাফল ফিল্টার করুন

475 টির মধ্যে 12 টি কার্ড

ফিল্টার মুছুন

হাদীসের মান

أَنَّ رَجُلًا أَكَلَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِمَالِهِ، فَقَالَ: «كُلْ بِيَمِينِكَ»، قَالَ: لَا أَسْتَطِيعُ، قَالَ: «لَا اسْتَطَعْتَ»، مَا مَنَعَهُ إِلَّا الْكِبْرُ، قَالَ: فَمَا رَفَعَهَا إِلَى فِيهِ. এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লামের পাশে বাম হাতে আহার করছিল। তিনি বললেন: “তুমি তোমার ডান হাতে আহার করো।” সে বললো, আমি পারবো না । তিনি বললেন: “তুমি যেন না-ই পারো।” একমাত্র অহংকারই তাকে বাধা দিচ্ছে। সালামা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, সে আর তার ডান হাত মুখের কাছে তুলতে পারেনি।
সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
التصنيف الشرعيالأخلاق الذميمة، آداب الأكل والشرب، دلائل النبوةموضوعات الحديثآداب الأكل والشرب، متابعة الرسول ﷺ، الكبر
হে উম্মুল মুমিনীন! আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন: তুমি কি কুরআন পাঠ কর না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন: “আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল-কুরআনই।”
সহীহ এটি ইমাম মুসলিম একটি দীর্ঘ হাদিসের মাঝে বর্ণনা করেছেন।
التصنيف الشرعيالصفات الخُلُقيةموضوعات الحديثحسن الخلق، متابعة الرسول ﷺمحاور التعريف بالإسلامالتعريف بالنبي محمد صلى الله عليه وسلم
“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী।”
সহীহ সহীহ বুখারী ও মুসলিম
التصنيف الشرعيالصفات الخُلُقيةموضوعات الحديثحسن الخلق، متابعة الرسول ﷺمحاور التعريف بالإسلامالتعريف بالنبي محمد صلى الله عليه وسلم
“নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের পিতা-পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন।” উমার রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: আল্লাহর কসম! যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি, তখন থেকে আমি সেচ্ছায় বা ভুলক্রমে কখনোই তাদের নামে কসম করিনি।
সহীহ সহীহ বুখারী ও মুসলিম
التصنيف الشرعيتوحيد الألوهيةموضوعات الحديثأهمية التوحيد، الشرك بالله وأقسامه، الإيمان بالله تعالى، متابعة الرسول ﷺ