Skip to content
475 Hadiths

Encyclopedia of Prophetic Hadiths

ফলাফল ফিল্টার করুন

475 টির মধ্যে 3 টি কার্ড

ফিল্টার মুছুন
Filter
Pick a property to filter by
الفئة المستهدفة1
حجم المحتوى4
التخريج المتعدد2
حجم المحتوى: متوسط

হাদীসের মান

“হে আবুল মুনযির! তুমি কি জান, তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ? আবুল মুনযির বলেন: জবাবে আমি বললাম: এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলই সর্বাধিক অবগত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবার বললেন: “হে আবুল মুনযির! তুমি কি জান, তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ? তখন আমি বললাম: اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ [আল-বাকারা:২৫৫]। এ কথা শুনে তিনি আমার বুকের উপর হাত মেরে বললেন: হে আবুল মুনযির! তোমার ইলমকে স্বাগত।”
সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
التصنيف الشرعيالصحابة وفضلهم، فضل العلم، فضائل السور والآياتموضوعات الحديثالحث على طلب العلم، فضائل السور والآيات، الصحابة رضي الله عنهم
নবী সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে যখন বিছানায় যেতেন, তখন তিনি তার দু হাতের তালু একত্রিত করে সূরা ইখ্লাস {قُلْ هُوَ اللهُ أَحَدٌ}, সূরা ফালাক {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ} ও সূরা নাস {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} পাঠ করে তার মধ্যে ফুঁক দিয়ে যতদূর সম্ভব শরীরে হাত বুলাতেন। মাথা ও মুখ থেকে শুরু করে তার দেহের সম্মুখ ভাগের উপর হাত বুলাতেন এবং তিনি তিনবার এ রকম করতেন।
সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন।
التصنيف الشرعيالرقية الشرعية وأحكامها، آداب النوم والاستيقاظ، فضائل السور والآياتموضوعات الحديثأذكار النوم، فضائل السور والآيات
“তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, সে যখন তার পরিবারের কাছে ফিরে যাবে, তখন সেখানে সে তিনটি বড় হৃষ্টপুষ্ট গর্ভবতী উটনী দেখতে পাবে?” আমরা বললাম: হ্যাঁ। তিনি বললেন: “তোমাদের কেউ সালাতের মধ্যে তিনটি আয়াত পাঠ করা তার জন্য বড় তিনটি গর্ভবতী উটনী থেকেও বেশী উত্তম।”
সহীহ ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
التصنيف الشرعيوصف القرآن وفضائله، فضائل السور والآياتموضوعات الحديثتلاوة القرآن، فضائل السور والآيات