Skip to content
475 Hadiths

Encyclopedia of Prophetic Hadiths

ফলাফল ফিল্টার করুন

475 টির মধ্যে 5 টি কার্ড

ফিল্টার মুছুন

হাদীসের মান

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ইসলাম গ্রহণ করতে এলাম, তিনি আমাকে বরই পাতা মেশানো পানি দিয়ে গোসল করার নির্দেশ দিলেন।
সহীহ এটি আবূ দাউদ, তিরমিযী ও নাসায়ী বর্ণনা করেছেন।
“যে ব্যক্তি জুমু‘আর দিন নাপাকী থেকে ফরজ গোসলের ন্যায় গোসল করে এবং প্রথম প্রহরে মসজিদে গমন করে সে যেন একটি উট কুরবানী করল। আর যে ব্যক্তি দ্বিতীয় প্রহরে গমন করে সে যেন একটি গাভী কুরবানী করল। আর যে ব্যক্তি তৃতীয় প্রহরে গমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। আর যে ব্যক্তি চতুর্থ প্রহরে গমন করল সে যেন একটি মুরগী সাদকাহ করল। আর যে ব্যক্তি পঞ্চম প্রহরে গমন করল সে যেন একটি ডিম সাদকাহ পেশ করল। পরে ইমাম যখন বের হন তখন ফিরেশ্তারা খুৎবা শ্রবণের জন্য উপস্থিত হন”।
সহীহ সহীহ বুখারী ও মুসলিম
“প্রত্যেক মুসলিমের উচিত সাত দিনে এক দিন গোসল করা। এই দিন সে তার মাথা ও শরীর ধৌত করবে”।
সহীহ সহীহ বুখারী ও মুসলিম
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম, এরপরে একটি কাপড় দিয়ে তাকে আড়াল করে দিলাম। তিনি তার দুই হাতে পানি ঢেলে হাতদুটি ধুলেন, তারপরে তিনি তার ডানহাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢেলে তার যৌনাঙ্গ ধুলেন, তারপরে তার হাত মাটিতে মাসাহ করে তা ধুয়ে নিলেন। এরপরে গড়গড়ার সাথে কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ধুলেন, তার দুই হাতের কনুইসহ ধুয়ে নিয়ে তার মাথায় পানি ঢাললেন এবং তার সারা শরীরে পানি প্রবাহিত করলেন। এরপরে সেখান থেকে সরে এসে তার দুই পা ধুলেন। তখন আমি তার দিকে একটি কাপড় এগিয়ে দিলাম, তিনি তা গ্রহণ করলেন না, এরপরে তিনি তার হাত ঝাড়া দিতে দিতে স্থান ত্যাগ করলেন।
সহীহ সহীহ বুখারী ও মুসলিম
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، غَسَلَ يَدَيْهِ، وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، ثُمَّ اغْتَسَلَ، ثُمَّ يُخَلِّلُ بِيَدِهِ شَعَرَهُ، حَتَّى إِذَا ظَنَّ أَنَّهُ قَدْ أَرْوَى بَشَرَتَهُ، أَفَاضَ عَلَيْهِ المَاءَ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ، وَقَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، نَغْرِفُ مِنْهُ جَمِيعًا. “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকি হতে ফরয গোসল করতেন তখন দুই হাত ধৌত করতেন। তারপর তিনি সালাতের অযুর মতো করে অযু করতেন। তারপর গোসল করতেন। তারপর তিনি তার হাত দিয়ে চুল খিলাল করতেন। তারপর যখন তিনি নিশ্চিত হতেন যে, তিনি চুলের গোড়ায় চামড়াতে পানি পৌছাতে সক্ষম হয়েছেন তখন তিনি তার ওপর তিনবার পানি প্রবাহিত করতেন। তারপর তিনি সমগ্র শরীর ধৌত করতেন। আর তিনি (আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা ) বলেন: আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। আমরা উভয়েই তা থেকে পানি উঠাতাম।”
সহীহ এটি বুখারী বর্ণনা করেছেন।